মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইউনাইটেট পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শহীদ আবরার ফাহাদ ক্রিকেট টুর্নামেন্ট ও শহীদ আবরার ফাহাদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়। ১৬ই ডিসেম্বর উপলক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি বিজয় দিবসের চেতনাকে ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে বলে সংগঠনটি আশা ব্যাক্ত করেছে।
আয়োজনে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সংগঠক নাঈম আহমাদ, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন, সদস্য সচিব কাজী সালমানসহ কেন্দ্রীয় ও থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে শহীদদের স্মরণ এবং তরুণ প্রজন্মকে ন্যায়, সাহস ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। বিজয় দিবসের এই ব্যতিক্রমী আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন