আপ বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে অনুষ্ঠিত হলো ‘ফুটবল কার্নিভাল’


১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসের গৌরবময় দিনে বিজয়ের আনন্দকে একসাথে উদযাপন করতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে আয়োজিত আন্তঃজোন ফুটবল টুর্নামেন্ট ‘ফুটবল কার্নিভাল’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া ও ভ্রাতৃত্বের মিলনমেলায় রূপ নেওয়া এই আয়োজন বিজয় দিবসের চেতনাকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর প্রধান সংগঠক নাঈম আহমাদ। এ সময় ঢাকা মহানগর উত্তর-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান।

এই টুর্নামেন্টে ঢাকা মহানগর উত্তরের চারটি জোন— মিরপুর, উত্তরা, গুলশান ও মোহাম্মদপুর—নিজ নিজ এলাকার প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করে। প্রতিটি দল দলগত ঐক্য, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাবের মাধ্যমে ফুটবলের মাঠে বিজয় দিবসের আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরে।

অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বকারী রাফে সালমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমাদ প্রমুখ। 

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আহমেদ করিম চৌধুরী জানান, এই ‘ফুটবল কার্নিভাল’-এর মূল লক্ষ্য ছিল তরুণদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করা এবং বিজয় দিবসকে কেবল স্মরণ নয়, বরং সম্মিলিত আনন্দ ও ইতিবাচক কর্মসূচির মাধ্যমে উদযাপন করা। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

নবীনতর পূর্বতন